[ দেশজুড়ে ]
বঙ্গোপসাগরে ধরা পড়ছে বিষাক্ত পটকা মাছ
ছবি: সংগৃহীত
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিভিন্ন পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ছে বিষাক্ত পটকা মাছ। এই মাছ বিষাক্ত হওয়ায় জাল থেকে ছাড়িয়ে সাগর উপকূলের তীরে ফেলে দিচ্ছেন জেলেরা।
এ মাছটির শরীরে স্পর্শ করলে অনেকটা বেলুনের মতো হয়ে যায়। তাই এদের বেলুন মাছও বলা হয়ে থাকে। সামুদ্রিক মাছ হলেও এদের কিছু কিছু নদীতেও বাস করে। এ মাছটিকে স্থানীয়রা পটকা মাছ বলেই চিনেন।
কলাপাড়ার মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, পটকা মাছ কুয়াকাটা ও মহিপুরে পাওয়া যায়। এ মাছে একটি বিষক্রিয়া রয়েছে। যা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে।
ডেইলি বাংলাদেশ/এমকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!