[ দেশজুড়ে ]
ফাঁকা গুলি চালিয়ে ব্যবসায়ীর সোনা নিল দুর্বৃত্তরা
ছিনতাইয়ের সময় দুর্বৃত্ত। (ছবি: ইন্টারনেট)
খুলনায় ফাঁকা গুলি চালিয়ে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে খুলনার আবু নাসের হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন দাস হাসপাতালের সামনের মোড়ের জননী জুয়েলার্সের মালিক। তিনি শহরের মুজগুন্নীর লেবুতলা মোড় এলাকার বাসিন্দা।
তপন দাস জানান, রাতে দোকান বন্ধ করে বাসার উদ্দেশে রওনা হন। কিছুক্ষণ পরই দুই দিক দিয়ে দুইটি মোটরসাইকেলে চারজন এসে তাকে অবরুদ্ধ করে ফাঁকা গুলি চালায়। এতে আতঙ্কিত হয়ে পড়লে হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাগে তিন ভরি সোনা, ৩০ ভরি রূপা ও ৪০ হাজার টাকা ছিল।
খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এতে কেউ গুলিবিদ্ধ হননি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!