ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ঢাকার তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকার সম্ভাবনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫, ২১ অক্টোবর ২০২৬
ঢাকার তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামগ্রিকভাবে প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই সময়ে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!