[ দেশজুড়ে ]
প্রেমপত্র দেয়ায় মারধর, অভিমানে রাজকুমারের আত্মহত্যা
প্রেমপত্র দেয়ায় মারধর, অভিমানে রাজকুমারের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘিতে প্রেমপত্র দেয়াকে কেন্দ্র করে থাপ্পর মারায় অভিমানে বিষপান করেন রাজকুমার নামে এক ট্রাকচালক। মঙ্গলবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার বড়িয়াবার্তা গ্রামের পদেন বর্মনের ছেলে ও এক সন্তানের জনক।
জানা যায়, রাজকুমার একই গ্রামের এক কিশোরীকে প্রেমপত্র দেন। এ নিয়ে গ্রামে তোলপাড় শুরু হলে সোমবার রাতে রাজকুমারকে স্বজনরা রেগে গিয়ে থাপ্পড় দেয়। এতে তিনি অভিমান করে মঙ্গলবার দুপুরে বিষপান করেন।
.png)
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করলে রাত ৮টায় মারা যায় রাজকুমার। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে বলে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!