[ দেশজুড়ে ]
পুুঠিয়ায় অস্ত্র-ইয়াবাসহ ব্যবসায়ী বাবু আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়ার নামাজগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. সুজন আলী বাবুকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক মাদক ব্যবসায়ী বাবু পুঠিয়া থানার নামাজ গ্রামের মো. আবুল কালামের ছেলে।
ঘটনার বিবরণানুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাব-৫, রাজশাহী এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে বিদেশি পিস্তল, শুটারগান, ম্যাগজিন, গুলি ইয়াবাসহ তাকে আটক করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!