ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রদান

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫০, ৭ মার্চ ২০২০
পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে সেলাই মেশিন প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত ২৪ জন নারীকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এসব সেলাই মেশিন দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জীবন নাহার।

জেলা পুলিশ নারী সমিতির (পুনাক) সভাপতি ফারহানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার।

আরো উপস্থিত ছিলেন পাবনার এসপি শেখ রফিকুল ইসলাম, এএসপি গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) , এএসপি শামীমা আক্তার, পুনাক জেলা শাখা সহ- সভাপতি ইতি বিশ্বাস সহ পুলিশ প্রশাসন এর কমৃকর্তা ও সদস্যবৃন্দ।

এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার পাবনা পুলিশ লাইনে ‘ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আর আই আবুল খায়ের গেট ’ এবং ‘শহীদ কনস্টেবল ইমান আলী মোল্লা ’ নামে দুটি গেট উদ্বোধন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!