ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকআপ চাপায় প্রাণ গেল বাইসাইকেলের দুই আরোহীর

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ২৩ মে ২০২০
পিকআপ চাপায় প্রাণ গেল বাইসাইকেলের দুই আরোহীর
ফাইল ছবি

রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার তেরমাইলে শনিবার পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন শরিফুল ও হেলাল নামে বাইসাইকেলের দুই আরোহী।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান,  রংপুর থেকে একটি  মালবাহী পিকআপ ভ্যান সৈদপুর যাওয়ার পথে  রংপুরের তারাগঞ্জ উপজেলার তেরমাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেলকে চাপা  দিলে ঘটনাস্থলে বাইসাইকেলের আরোহী শরিফুল ও হেলাল  নিহত হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।

ওসি আরো জানান, নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!