মঙ্গলবার দুপুরে উপজেলার ভৈরবদি গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, এক মাস আগে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সিঙ্গাপুর থেকে ফেরেন ওই যুবক। সম্প্রতি তিনি ভৈরবদি গ্রামে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে তাকে নিয়ে একই গ্রামে পাত্রী দেখতে যান স্বজনরা। এ সময় পাত্রী পক্ষের লোকজন সিঙ্গাপুর ফেরত শুনে ওই যুবককে ধরে পুলিশে দেন। পরে পুলিশ তাকে রাজধানীর মহাখালী কোয়ারেন্টাইনে পাঠায়। সেখানে তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
.png)