ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংড়ায় অবৈধ মজুদ ২৬১ বস্তা সার জব্দ, ২ জনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ৯ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় অবৈধ মজুদ ২৬১ বস্তা সার জব্দ, ২ জনের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে অভিযান চালিয়ে ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ২৬১ বস্তা অবৈধভাবে মজুদ রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই চার ব্যবসায়ীকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা এবং দুই ব্যবসায়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

​গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আঞ্জুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

Advertisement

অভিযান সূত্রে জানা যায়, সার কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অপরাধে চারজন ব্যবসায়ীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আটক চারজনের মধ্যে ​মোবারক হোসেনের সর্বোচ্চ ১৪৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই বাজারের ​আবুল হাসেমের ৫৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ​আব্দুস ছালামের ৫৩ বস্তা সার জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা এবং আরেক সার ​ব্যবসায়ী সোহেল ৮ বস্তা সার জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আঞ্জুম জানান, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

ডেইলি-বাংলাদেশ/DB-M-01
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!