উপকরণ: পনির টুকরা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, কাসুরি মেথি গুঁড়া ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, তান্দুরি মশলা দেড় টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল ৫ টেবিল চামচ।
প্রণালী: পানিরের টুকরাগুলো আদা,রসুন বাটা, টকদই, তান্দুরি মশলা এবং কাসুরি মেথি মিশিয়ে আধা ঘণ্টা রাখুন। এবার প্যানে তেল দিয়ে পানিরের টুকরাগুলো ভেজে তুলে রাখুন। বাকি তেল দিয়ে থেকে যাওয়া মশলা কষিয়ে নিন। পানিরের টুকরাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে ঢেকে রান্না করুন। পানি কমে এলে লবণ, কাসুরি মেথি মিশিয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পনির তন্দুরি।
.png)