[ দেশজুড়ে ]
নির্মাণাধীন ভবনে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পড়নে জিন্স প্যান্ট ও নীল রঙয়ের গেঞ্জি ছিলো।
আশুলিয়া থানার এসআই রামকৃষ্ণ দাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে নির্মাণাধীন একটি ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক মাদকাসক্ত ছিলো। অতিরিক্ত মাদক সেবনের কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতির পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!