[ দেশজুড়ে ]
পিঁয়াজের বিকল্প পাতা, প্রতি আটি ১০ টাকা
ছবি: সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পিঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বিকল্প হিসেবে পিঁয়াজের পাতা কিনছে মানুষ। প্রতি আঁটি পিঁয়াজ ১০ টাকায় বিক্রি হচ্ছে।
সামর্থ আছে এমন মানুষ ১শ’টাকা কেজির ফুলকা ২৫০ গ্রাম কিনছেন ২৫ টাকায়। বাজারে নতুন পিঁয়াজ এলেও দাম কমার সম্ভাবনা নেই।
হাট-বাজাগুলোতে দেশি পুরাতন পিঁয়াজ ২৫০ টাকা ও দেশি নতুন পিঁয়াজ ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মঙ্গলবার সকালে এক ক্রেতা বলেন, পিঁয়াজের দাম কমছে না। আমরা তো অসহায়। ফুলকপি, বেগুন, লাউ, শাকসহ অন্যান্য সবজির বাজারও চড়া। সেই সঙ্গে চাল-তেলের দামও বেড়েছে।
.png)
পৌর সদরের চাঁচকৈড় হাটের কাঁচা ব্যবসায়ী মালেক বলেন, কখনও পিঁয়াজের গাছ বা পাতা খাইনি, বিক্রিও করিনি। কিন্তু এখন ফুলকার পাশাপাশি পিঁয়াজ গাছ বা পাতা কিনে মানুষ দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে। আমদানিও বেড়েছে। কিন্তু দাম কমছে না। বাসাবাড়ি ও হোটেলসহ সর্বত্র পিঁয়াজের ব্যবহার অর্ধেকে নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!