ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নওগাঁয় ফার্মেসী ও মৎস্য আড়ৎকে জরিমানা  

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশিত: ২২:১০, ১৮ মার্চ ২০২০
নওগাঁয় ফার্মেসী ও মৎস্য আড়ৎকে জরিমানা  
নওগাঁয় ফার্মেসী ও মৎস্য আড়ৎকে জরিমানা  

নওগাঁর রাণীনগরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসী ও মৎস্য আড়ৎকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে অধিদফতরের সহকারি পরিচালক শামিম হোসেন এই জরিমানা করেন।    

শামিম হোসেন জানান, মেয়াদ উর্ত্তীণ ও যৌন উত্তেজক ট্যাবলেট রাখার দায়ে আবাদপুকুর বাজারের রউফ ফার্মেসীকে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের   খাঁন ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া ওই বাজারে ওজনে কম দেয়ায় বাবু মৎস্য আড়ৎকে পাঁচ শ টাকা ও নাছির মৎস্য আড়ৎকে পাঁচ শ টাকা জরিমানা করা হয়।

এ সময় রাণীনগর উপজেলা সেনিটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও থানা পুলিশের এএসআই আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!