[ লাইফস্টাইল ]
দ্রুত চুল বৃদ্ধিতে লেবুর খোসার জাদু!
ছবি: সংগৃহীত
পরিবেশ দূষণের কারণে আমাদের ত্বকের ক্ষতি হওয়ার পাশাপাশি চুলেরও ক্ষতি হয়। যার ফলে চুল পড়ে এবং বৃদ্ধিতে বাধা পায়। আর এই নিয়ে চিন্তার শেষ থাকে না নিশ্চয়!
তবে এই সমস্যার সহজ সমাধান পাবেন ফেলে দেয়া লেবুর খোসাতেই। কীভাবে? চলুন তবে দেরি না করে জেনে নেয়া যাক সেই পদ্ধতিটি-
দুই টেবিল চামচ আমলকীর পাউডার, সমপরিমাণ মেথি পাউডার ও একটি লেবুর খোসা (সবুজ অংশ) একসঙ্গে পেস্ট করে নিন। এই মিশ্রণকে চুলের ‘খাবার’ বলা হয়। এক থেকে দেড় টেবিল চামচ জলপাই তেল বা নারকেল তেল মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। মাথার ত্বকের সঙ্গে সঙ্গে চুলেও দেয়া যায় এই প্যাক। এরপর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করুন। এই মিশ্রণ দ্রুত চুল বৃদ্ধিতে সহায়তা করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!