ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

দুস্থরা পেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের খাদ্য সামগ্রী 

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৫, ১ এপ্রিল ২০২০
দুস্থরা পেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের খাদ্য সামগ্রী 
চবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রাণ দিচ্ছেন।

করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধে পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। এরফলে বেড়েছে অসহায়-ছিন্নমূল মানুষদের দুর্দশা। তাদের জীবন ও জীবিকার কাজগুলো বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজনসহ খুব কষ্টে আছেন অনেকেই। দেশে এমন করোনা পরিস্থিতিতে সমাজের এসব লোকদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিপোবন এলাকায় দরিদ্র ২৫ পরিবারের মাঝে চাল, ডাল, সাবান আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন চবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ১৯৪৭ এর পর থেকে বিভিন্ন সময়ে দেশের দুঃসময়ে অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এবারও এর ব্যতিক্রম হয়নি। করোনার কারণে ঘরে বসে থাকা নিম্নমধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। উচ্চ মধ্যবিত্ত পরিবারের লোকদের প্রতি আহবান জানাচ্ছি, তারা যেনো তাদের পরিবারের পশাপাশি সমাজের এসব মানুষেদের পাশে দয়ার হাত বাড়ায়। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ছাত্রলীগ দেশের এমন পরিস্থিতিতে গরীব, অসহায়, দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের যারা একেবারে নিম্নবিত্তের মানুষ আছে তাদের একটু সচেতন ও সহযোগিতার চেষ্টা করেছি আমরা। আমাদের ত্রাণ বিতরণের কর্মসূচি অব্যাহতভাবে চলবে। এবং আমাদের এই কাজের সঙ্গে কেউ অংশীদার হতে চাইলে, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো।

এ সময় আরো  উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগ নেতা আবদুল মালেক, সুমন নাছির, সাইদুল ইসলাম সাইদ, রাজু মুন্সি, আলতাফ হোসেন, সুজয় বড়ুয়া, ওসমান, সৌমেন,সাদ্দাম, ওয়াহেদ, তানভীর, হাসান।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!