ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়নমনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৪, ১ নভেম্বর ২০১৯
ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

ময়মনসিংহে লাইনচ্যুত মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উদ্ধার করা হয়েছে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০ টায় ময়মনসিংহের ত্রিশালের ফাতেমা নগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম জানান, মোহনগঞ্জ থেকে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ হয়ে ঢাকায় যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন ছেড়ে ত্রিশালের ফাতেমা নগর স্টেশনে ঢোকার মুখে দুটি লাইনের সংযোগ স্থলে ট্রেনটির ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি আরো জানান, খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ইঞ্জিনসহ বিচ্যুত চার বগি প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর উদ্ধার হেলে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/টিআরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!