ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টিটি সেজে ট্রেনে চাঁদাবাজি, একজন ধরা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৪ মার্চ ২০২০
টিটি সেজে ট্রেনে চাঁদাবাজি, একজন ধরা
প্রতীকী ছবি

ট্রেনের টিটি পরিচয়ে যাত্রীদের থেকে চাঁদাবাজির চেষ্টাকালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে লাকসাম রেলওয়ে পুলিশে। বুধবার সকালে চট্টগ্রাম ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম নোয়াখালীর সেনবাগ এলাকার বাসিন্দা।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী জানান, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে টিটির পোশাক ও গলায় ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে যাত্রীদের থেকে টাকা আদায় করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করেন ওই ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা। পরে তাকে লাকসাম রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!