[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পুলিশের ৫০তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে ৫০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সোমবার সকালে প্যারেড গ্রাউডে এ কুচকাওয়াজ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন। শুরুতে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে ছয় প্রশিক্ষণার্থীকে মেডেল পরিয়ে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম, ট্রেনিং সেন্টারের এসপি আব্দুর রহিম শাহ চৌধুরী, অ্যাডিশনাল এসপি (প্রশাসন) শেখ রাজীবুল হাসান, অ্যাডিশনাল এসপি (ড্রিল প্রশিক্ষণ) আনছার উদ্দিন প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!