[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে দিনে-দুপুরে ২৬ লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দুই কর্মকর্তার থেকে ২৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তা মতিন ও আমান উল্ল্যাহ মোটরসাইকেল যোগে টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় মির্জাপুর ইউএনও অফিসের কাছে পৌঁছালে অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলের গতিরোধ করে। পরে ফাঁকাগুলি ছুড়ে টাকাসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এ ঘটনার পর টাঙ্গাইলের এএসপি (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ ও ইউএনও আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডেইলি বাংলাদেশ/আর.এইচ/আরএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!