গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, গংগাচড়া উপজেলার নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুলের বিরুদ্ধে ২০০৭ সালে রংপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালত-৩ এ চেক ডিজঅনার মামলায় আদালত তাকে এক বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করে।
এছাড়াও লালমনিরহাট জেলা যুগ্ম দায়রা জজ আদালতে ২০১০ সালের চেক ডিজঅনারের অপর মামলায় আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আদালতের রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।
.png)
ওসি আরো জানান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল রংপুরে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।