ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাষির মুখে হাসি ফোটাতে ধানক্ষেতে ৩০ নারী

গোপালগঞ্জ প্রতিনিধি  
প্রকাশিত: ১৭:৩২, ৪ মে ২০২০
চাষির মুখে হাসি ফোটাতে ধানক্ষেতে ৩০ নারী
চাষির মুখে হাসি ফোটাতে ধানক্ষেতে ৩০ নারী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান কাটতে এবার মাঠে নেমেছেন একদল নারী। সোমবার থেকে ৩০ সদস্যের টিমটি আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু করেছেন।

করোনা পরিস্থিতির কারনে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসতে না পারায় ধান কাটা নিয়ে সংকটে পড়েছে কৃষক। আর কৃষকের ধান ঘরে তুলতে ইউএনও এসএম মাহাফুজুর রহমান নিয়েছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। “চাষির হাসি সেল” নামে একটি ফেসবুক পেজে শ্রমিকদের রেজিস্ট্রেশন শুরু করেছেন তিনি। যারা তালিকাভুক্ত হবেন কেবল তারাই কৃষকের ধান কাটবেন।

কোটালীপাড়ার বাগান উত্তর পাড়ার শিলা বাড়ৈর নেতৃত্বে ৩০ জন নারী চাষির হাসি সেলের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ধান কাটা শুরু করেন।

Advertisement

এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!