[ দেশজুড়ে ]
বস্তায় মিলল ২ লাখ ৮৪ হাজার ইয়াবা
ছবি : ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৮৪ হাজার ৬১০টি ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোরে জেলার হ্নীলা ইউপি নোয়াপাড়া বিএসসি পোস্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, শনিবার ভোরে লেদা বিওপি একটি বিশেষ টহলদল নোয়াপাড়া বিএসসি পোস্ট সংলগ্ন লবণ মাঠ এলাকায় টহলে যায়।
.png)
এ সময় তিনজন লোক মাথায় বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দিলে তারা টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই তাদের সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ২ লাখ ৮৪ হাজার ৬১০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৮কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!