ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চারঘাটে কারেন্ট জালসহ একজন আটক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৫ অক্টোবর ২০১৯
চারঘাটে কারেন্ট জালসহ একজন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে কারেন্ট জালসহ একটি নৌকা ও ইলিশ আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।

এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ একটি নৌকা ও এক কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সাড়ে নয়টায় উপজেলা চত্বরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়। 

এতে আরো উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ নাজমুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, ক্ষেত সহকারী তাকির হোসেন ও চারঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাকিব নামের এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক কেজি ইলিশ মাছ মেরামতপুর এতিমখানায় বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!