[ দেশজুড়ে ]
চাঁদপুরে বসন্ত বরণ উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসন্ত বরণ উৎসব হয়েছে। সোমবার রাতে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ডিসি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
জেলা প্রশাসনের উদ্যোগে এ বসন্ত বরণ উৎসবে ডিসি বলেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রকৃতির সঙ্গে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি অতীতের গ্লানি, দুঃখ, দুর্দশা ও কষ্ট ভুলে গিয়ে বসন্তের নতুন সাজে সাজতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।
.png)
আলোচনা শুরুতে ও মাঝে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!