ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ২১ লাখ শিশু পাবে হাম-রুবেলার টিকা

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ১৬ মার্চ ২০২০
চট্টগ্রামে ২১ লাখ শিশু পাবে হাম-রুবেলার টিকা
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা (ছবি: ডেইলি বাংলাদেশ)

চট্টগ্রামের ১৪ উপজেলায় ২১ লাখ ২৪ হাজার ৬৫০ শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।

সোমবার বিকেলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, হাম-রুবেলার টিকা দেয়ার জন্য পাঁচ হাজার ১৭৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ১০ বছরের কম বয়সী শিশুকে টিকা দেয়া হবে।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দর ও সমুদ্রবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে থার্মাল স্ক্যানার ও সমুদ্রবন্দরে হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এ সময় করোনায় আক্রান্ত ও সংক্রমণ সন্দেহে আইসোলেশনে থাকা রোগীদের শত্রু না ভাবার আহবান জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!