যদিও বাজারে চুল রং করার অনেক ধরনের হেয়ার কালার পাওয়া যায়, তবে তাতে কেমিকেল থাকে। এতে করে চুল আরো রুক্ষ হয়ে ঝরে পড়ে। তাই ঘরোয়া উপায়ে ঘরে বসেই ফিরে পান কালো ঝলমলে চুল।
কালো চায়ের নির্যাস
.png)
এক কাপ পানিতে দুই চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটে গেলে চা ঠাণ্ডা করে ছেঁকে নিন। চুল আর মাথায় এই চা ঢেলে কয়েক মিনিট ম্যাসেজ করে এক ঘণ্টা রেখে দিন। এরপর সালফেট-বিহীন কোমল শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি করলেই পাকা চুল কালো হবে।
নারকেল তেল ও লেবুর রস
দুই টেবিল চামচ নারকেল তেলে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে হালকা গরম করে নিন। এবার মাথার ত্বকে আর চুলে মিশ্রণটা ভালোভাবে ম্যাসেজ করে আধা ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন।
জবা ও আমলকি
কয়েকটি জবা ফুল আর এক মুঠো জবা পাতা পিষে তিন টেবিল চামচ মতো পেস্ট তৈরি করে নিন। এর সঙ্গে তিন টেবিল চামচ আমলা গুঁড়া মিশিয়ে একটু পানি দিয়ে পাতলা করে নিন। মাথায় আর চুলে ভালোভাবে মেখে এক ঘণ্টা রাখুন। এরপর শ্যাম্পু করুন। সপ্তাহে দুইবার এই মিশ্রণ ব্যবহার করলেই চুল কালো হতে শুরু করবে।
সূত্র: ফেমিনা