[ অর্থনীতি ]
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান সাইফুল মজিদ
ড. এ কে এম সাইফুল মজিদ
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে।
এ বিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর ধারা ৯ ও ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
২০১১ সালের জানুয়ারিতে সরকার খন্দকার মোজাম্মেল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেয়। গত বছর তিনি মারা গেলে পদটি শূণ্য ঘোষণা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!