[ দেশজুড়ে ]
গাজীপুরে আগুনে নিহতদের চারজনের পরিচয় পাওয়া গেছে
ছবি : সংগৃহীত
গাজীপুরে একটি ফ্যান তৈরির কারখানায় আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। তাদের গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতদের মধ্যে চারজন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার মারতা এলাকার রাশেদ (২৫), মো. শামীম (২৬), কারখানা এলাকার উত্তম (২৫) ও রংপুরের মো. ফরিদুল ইসলাম (১৮)।
রোববার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউপির কেশোরিতা এলাকার রোজা হাইটেক লাক্সারি ফ্যান তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!