[ রাজধানী ]
গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ
গেলো কয়েকদিন বেশ গরম ছিলো রাজধানী জুড়ে। সকালেও সেই তেজ অব্যাহত ছিলো। কিন্তু দুপুরের পর সেই তেজ কমে নেমে আসে স্বস্তির বৃষ্টি।
বুধবার দুপুর গড়ানোর পরপরই আকাশে জমতে থাকে মেঘ। বিকেল সাড়ে ৩টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ বৃষ্টি। মাঝে মাঝে হালকা বাতাসও বয়ে যায়। ফলে গরমের সেই তীব্রতা থেকে রেহাই পেয়েছে ঢাকাবাসী।
দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি, অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!