ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাদ্য অপচয় নয়, জনসচেতনতায় সাইকেল র‌্যালি 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৫ নভেম্বর ২০১৯
খাদ্য অপচয় নয়, জনসচেতনতায় সাইকেল র‌্যালি 
ছবি: ডেইলি বাংলাদেশ

যে খাদ্য অপচয় হয় সেই খাদ্যে বেঁচে যেতে পারে দেশের ক্ষুধার্ত পথ শিশুরা। তাই অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি- এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে একটি সাইকেল র‌্যালি হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় এ র‍্যালি হয়।

জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের আয়োজনে র‌্যালিটি বলিদাপাড়াস্থ প্রকৃতি মেডিকপস হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রায় চারশ জনের অংশগ্রহণে সাইকেল র‌্যালিটি বিরতি দিয়ে কালীগঞ্জ হাসপাতাল গেট, উপজেলা পরিষদ চত্বর, মেইন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে খাদ্য অপচয়রোধে সংক্ষিপ্ত সভা হয়। 

সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জের ইউএনও সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ড. মামুনুর রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কো-অর্ডিনেটর শাহীন আলম, কাজল বিশ্বাসসহ প্রমুখ। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!