[ খেলা ]
ক্ষুদে ভক্তের অটোগ্রাফ নিলেন বিরাট, মজা পেলেন আনুশকাও, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত
তার অটোগ্রাফের জন্য লাইন পড়ে যায় দেশে-বিদেশে। এই সময়ের যে কোনো তরুণী যদি তাকে এক মুহূর্তের জন্য পেয়ে যান, অন্তত একটা সেলফি হবেই হবে। সেই বিরাট কোহলি কিনা অটোগ্রাফ নিতে থমকে দাঁড়ালেন এক সাত বছরের শিশুর সামনে। থমকে দাঁড়ালেন বিরাট-পত্নী আনুশকা শর্মাও।
জামাইকায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টেস্ট জেতার পর ড্রেসিং রুম থেকে স্টেডিয়ামের করিডোর দিয়ে হেঁটে আসছিলেন বিরাট এবং আনুশকা। অনেকের মধ্যেই দাঁড়িয়েছিল এই সাত বছরের বালক। গায়ে ইন্ডিয়ার জার্সি। বিরাটকে দেখেই চেঁচিয়ে ওঠে, “আমার অটোগ্রাফ লাগবে?” দাঁড়িয়ে পড়েন বিরাট। আনুশকার উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “এই একটু দাঁড়াও তো!” তারপর ওই শিশুটিকে বিরাট বলেন, “প্লিজ, তোমার অটোগ্রাফ দাও।” পেটের কাছে একটি চিরকুট নিয়ে সই করে বিরাটের হাতে দেন। পাশেই আরো একজন তখন বিরাটের অটোগ্রাফ পেতে আবদার করছে। বিরাট তাকে বলেন, “এ দিকে দেখো, এ দিকে দেখো!” ছোট্ট ভক্তের অটোগ্রাফের চিরকুট নিয়ে কিং কোহলি বলেন, “ওহ নাইস নাইস!” গোটা ঘটনায় মজা পান আনুশকাও।
.png)
ডেইলি বাংলাদেশ/জেএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!