ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
ক্রিকেট খেলতে বাধা দেয়ায় সংঘর্ষে আহত ৩৫
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্রিকেট খেলতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চাতলপাড় ইউপির ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, মঙ্গলবার বিকেলে গ্রামের ছোট ছেলেরা ক্রিকেট খেলতে চাইলে করোনাভাইরাসের কথা বলে কয়েকজন এসে বাধা দেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে বুধবার সকালে ফকিরদিয়ার মুন্সি বাড়ির শাহ হোসেনের লোকজনের সঙ্গে সরকার বাড়ির আলমগীর মিয়ার লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩৫ জন আহত হন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!