শুক্রবার সন্ধ্যায় র্যাব-১০ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. কাইয়ুমুজ্জামান খান জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আমিন মুহুরী পট্টি বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, বেলাল হোসেন নামে এক ব্যক্তি র্যাব-১০ অভিযোগ করেন তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষনিক মাঠে নামে র্যাব। প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহৃত নারীর অবস্থান সনাক্ত করা হয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহৃত নারী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)