ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ইজতেমা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ১২ ডিসেম্বর ২০১৯
কুড়িগ্রামে ইজতেমা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ ইজতেমা শেষ হবে।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বয়ান শুরু করেন তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আশরাফ আলী। এরপর বয়ান করেন কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা মোশারফ হোসেন। এ সময় তারা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ বড়ত্ববোধ প্রকাশ, নবীর সুন্নত মেনে চলা, আখিরাতে নাজাত পাওয়া নিয়ে বয়ান করেন।

ইজতেমায় দিল্লির নিজামুদ্দিন মসজিদ ও ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামাতের মুরব্বিরা বয়ান করবেন।

সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনেই হাজারো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। এছাড়া বাস, অটোরিকশা, নৌকায় চড়ে আরো মানুষ আসছে।

কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, জেলা ইজতেমায় নিরাপত্তা বজায় রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমা ময়দানে সিভিল ও পোশাকধারী বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!