ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় সিজদাহরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫, ৮ অক্টোবর ২০১৯
কুমিল্লায় সিজদাহরত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু
আব্দুল আজিজ। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নামাজ পড়ার সময় সিজদাহরত অবস্থায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতের সময় আব্দুল আজিজ (১৭) নামে ওই ছাত্রের মৃত্যু হয়। উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেন ছেলে আজিজ। পরিবারে ছয় ভাই-বোনের মধ্যে আজিজই মাদরাসায় পড়ত। এদিন বাদ মাগরিব তার মরদেহ দাফন করা হয়।

মাদরাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন, আজিজ খুব ভালো ছেলে। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। মহান আল্লাহর দরবারে তার জন্য মাগফিরাত কামনা করি।

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!