ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

করোনায় মারা গেছেন মারাঠি নাট্যকার রত্নাকর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪, ২০ মে ২০২০
করোনায় মারা গেছেন মারাঠি নাট্যকার রত্নাকর
রত্নাকর মাটকারি

এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন প্রখ্যাত মারাঠি নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব রত্নাকর মাটকারি। 

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে রোববার রাতে মারা যান তিনি। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ভারতের সেভেন হিলস হাসপাতালের চিকিৎসক ডা. বি আদসুল জানান, করোনা ধরা পড়ার পর রত্নাকর মাটকারিকে ভিক্রোলির গোদরেজ হাসপাতালে রাখা হয়েছিল। সেখানেই মারা যান তিনি।

পঞ্চাশের দশকে মুম্বাইয়ের নাট্য জগতে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে মোট ৭০টি নাটক ও দুটি উপন্যাস লিখেছেন। এছাড়া শিশুদের জন্যও ২২টি নাটক লিখেছেন ও প্রবন্ধের তিনটি সংকলন করেছেন। লিখেছেন আত্মজীবনীও।

কাজের জন্য পেয়েছেন সাহিত্য আকাডেমি ও সঙ্গীত নাটক আকাডেমি পুরস্কার। তিনি রেখে গেছেন স্ত্রী প্রতিভা, মেয়ে সুপ্রিয়া বিনোদ ও পুত্র গণেশকে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!