ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

করোনা থেকে সুস্থ হয়ে প্লাজমা ডোনেট করতে চান কণিকা কাপুর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:১৪, ২৮ এপ্রিল ২০২০
করোনা থেকে সুস্থ হয়ে প্লাজমা ডোনেট করতে চান কণিকা কাপুর!
কণিকা কাপুর

করোনার থেকে মুক্তি পেয়ে আপাতত সুস্থ বলিউড গায়িকা কণিকা কাপুর ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন লাখনউয়ের বাড়িতেই আছেন তিনি। লাখনউয়ের বাড়িতেই ২১ দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি। তবে এবার করোনার থেকে বেরিয়ে করোনার চিকিৎসার জন্য প্লাজমা দান করার ইচ্ছে প্রকাশ করলেন গায়িকা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে- কণিকার এই ইচ্ছে প্রকাশের পর, কিং জর্জ কলেজের ডাক্তারদের একটি টিম কণিকার নমুনা সংগ্রহ করেছেন। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে কণিকার প্লাজমা ডোনেট করার জন্য উপযুক্ত কিনা। 

যদি সব ঠিক থাকে তবে, তবেই প্লাজমা ডোনেট করতে পারবেন কণিকা। জানা গিয়েছে, চিকিৎসকদের অনুমতি পাওয়া গেলে ২৮ কিংবা ২৯ এপ্রিল হয়তো কিং জর্জ মেডিক্যাল কলেজেই প্লাজমা দান করবেন বলিউডের এই গায়িকা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!