ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

কমলালেবুর বীজের এতো গুণ, জানলে অবাক হবেন!

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ২৫ নভেম্বর ২০১৯
কমলালেবুর বীজের এতো গুণ, জানলে অবাক হবেন!
ছবি: সংগৃহীত

শীত আসছে ঘন হয়ে। কমলালেবুর মরশুম। কিছুদিনের মধ্যেই বাজার দখল নেবে টকটকে কমলা রঙের ফলটি। কোনোটা মিষ্টি গুড়। কোনোটা টক-মিষ্টি। শীতের দুপুরে মিঠে-কড়া রোদে শরীর মেলে খোসা ছাড়িয়ে একটা একটা করে কোয়া মুখে ফেলার আমেজই আলাদা। 

শুধু ফল নয়, ফলের খোসাও রূপচর্চা, ভালোমন্দ খাবার বানাতে কাজে লাগে। যদিও ফলের বীজটিকে আমরা বড় অবহেলা করি। তাকে কোনো কাজেই লাগাই না। কমলার বীজের কিন্তু অনেক গুণ।  

অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ শরীরকে বিষমুক্ত করতে যথেষ্ট সাহায্য করে। তাই শীতের মরশুমে প্রতিদিনের ডায়েটে একটা কমলালেবু থাকা উচিত। সর্দি-কাশি কমাতে। শীতের উপসর্গের সঙ্গে লড়তে।
 
স্বাদ বাড়ায়: শীত মানেই কমলালেবু। শীত মানেই কেক-পেস্ট্রি-পিঠার দিন। কেক তৈরিতে এই বীজের তেল অতি প্রয়োজনীয় উপকরণ। এর টক-মিষ্টি গন্ধ যেকোনো ডেজার্ট তৈরিতে কাজে লাগে।
 
এনার্জি বাড়ায়: স্বাদে তেতো। কিন্তু পালমিটিক, ওলেইক আর লিনোলেইক অ্যাসিড এতে থাকায় মিক্সিতে কমলালেবুর রসের সঙ্গে এই বীজ খেলে শীত কাবু আপনার কাছে।

Advertisement

চুল চর্চায়: এই বীজের তেল খুব ভালো কন্ডিশনার। ভিটামিন সি-র গুণে সমৃদ্ধ এই তেল ম্যাসেস করলে রক্তসঞ্চালন ভালো হয়। এতে চুল হয় স্বাস্থ্য ঝলমল। গোড়া হয় মজবুত। নতুন চুল গজাতেও সাহায্য করে।

পরিষ্কার রাখে: বীজের মধ্যে থাকা তেল খুব ভালো ক্লেনজার। মেশিনের গা থেকে তেলের ছোপ কমাতে, নাছোড় দাগ তুলতে এই তেল কাজে লাগে। এছাড়া, ঘরের দুর্গন্ধ কমাতেও সাহায্য করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!