মার্কিন নৌ বাহিনীর ক্যামেরায় ধরা পড়ল এলিয়েন! (ভিডিও)
এলিয়েন নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীদের কৌতুহলের শেষ নেই। এ নিয়ে হলিউডেও কম ছবি তৈরি হয়নি। তবে বাস্তবে ভিনগ্রহীদের অস্তিত্ব বা পৃথিবীতে ভিনগ্রহীদের আসা-যাওয়া নিয়ে বিশ্বজুড়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।
সম্প্রতি ফাঁস হওয়া মার্কিন নৌ বাহিনীর তিনটি গোপন ভিডিও দেখে ফের এলিয়েন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গোটা দুনিয়ায়। তবে, ফাঁস হওয়া এই ভিডিও তিনটি বেশ পুরনো।
.png)
মার্কিন নৌ বাহিনীর এফএ ১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানের রাডারে ধরা পড়ে একটি ইউএফও। এতদিন এই তিনটি ভিডিও ফুটেজ সম্পর্কে কিছুই জানায়নি মার্কিন নৌ বাহিনী।
তবে ভিডিওগুলো সামনে আসার পর সেগুলোর সত্যতা স্বীকার করে নেন ‘ডেপুটি চিফ অব নাভাল অপারেশনস’-এর মুখপাত্র জোসেফ গ্রেডিশার। একই সঙ্গে তিনি আক্ষেপের সঙ্গে জানান, ভিডিওগুলো প্রকাশ করা উচিত হয়নি।
ইউএফও সংক্রান্ত এই তিনটি ভিডিও ফুটেজের সত্যতা স্বীকার করে নিলেও সেগুলো কবে, কখন, কোথায় তোলা হয়েছিল, সে বিষয়ে মুখ খোলেননি জোসেফ। শুধু জানিয়েছেন, মাটি থেকে প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে এই ভিডিওটি তোলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে