[ তথ্য প্রযুক্তি ]
এবার মশা মারতে ড্রোন ব্যবহার
ছবি : সংগৃহীত
শহরে অনেক বাড়ি ও দুর্গম জায়গা আছে, যেখানে মশা মারতে পৌঁছতে পারেন না কর্মীরা। সেই সব ক্ষেত্রে ড্রোন উড়িয়ে ছবি তোলা হবে জায়গাটির। প্রয়োজনে ছড়ানো হবে রাসায়নিকও। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে তারই মহড়া হলো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের (কেএমসি) ছাদে।
ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানো বন্ধ করতে মশার লার্ভার খোঁজ করে সেগুলো ধ্বংস করা হবে ড্রোন দিয়ে। এই প্রকল্পে যে ড্রোন ব্যবহার করা হবে তার নাম দেয়া হয়েছে বিনাশ। ২০ তলা ভবনের সমান উচ্চতায় উড়তে পারবে এই ড্রোন। গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস রয়েছে এতে।
ড্রোনের সঙ্গে কীটনাশক মজুদের জন্য একটি কনটেইনার রাখা হয়েছে। এ ছাড়াও একটি হুটার বা মাইক রয়েছে এতে যা কীটনাশক স্প্রে করার সময় বেজে উঠবে। এবছর ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শহরটির বহু বাসিন্দা। প্রশাসনের দাবি, এই ধরনের ড্রোন শহরে ডেঙ্গু দমনে বিশেষ ভূমিকা নেবে, যা ভারতের মধ্যে কলকাতাতেই প্রথম।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!