ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উটের পর এবার গুলিতে ক্যাঙ্গারু মারা হচ্ছে অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ১০ জানুয়ারি ২০২০
উটের পর এবার গুলিতে ক্যাঙ্গারু মারা হচ্ছে অস্ট্রেলিয়ায়
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১০ হাজারের বেশি উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। এবার গুলি করে মারা হচ্ছে ক্যাঙ্গারু।

উট নিধন সরকারিভাবে করা হলেও ক্যাঙ্গারুদের বেলা ব্যাপারটি একটু ভিন্ন। আহত ক্যাঙ্গারুদের কষ্ট কমাতেই গুলি করে মারার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান এক পশু চিকিৎসক।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মাল্লাকুটা শহরে এ ঘটনা ঘটেছে। ৭০ বছর বয়সী ক্রিস বার্টোন নামের ওই পশু চিকিৎসক বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে আমি পশুদের চিকিৎসা দিয়ে আসছি। আমার জন্য এবারের ঘটনাটি ছিল দুঃস্বপ্নের মত। বিষয়টি মনে পড়লে চোখে পানি চলে আসে।

আরো পড়ুন: মানুষ দেখলেই জড়িয়ে ধরছে দাবানলে আহত প্রাণীরা

এদিকে উট হত্যার কারণ হিসেবে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল এলাকাটি প্রচণ্ড খরাপ্রবণ। সেখানে স্বাভাবিকভাবেই খাদ্য-পানির সংকট রয়েছে। এর মধ্যে পুরো অস্ট্রেলিয়া জুড়ে দাবানল পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। এরইমধ্যে উট প্রচুর পরিমাণে পানি পান ও খাবার গ্রহণ করেছে। ফলে পানিসহ খাদ্য সংকট আরো মারাত্মক রূপ ধারণ করেছে। এছাড়া এলাকার ক্ষতি ছাড়াও মিথেন গ্যাস উৎপাদনে উটকে দায়ী করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে ক্যাঙ্গারুর অভয়ারণ্য খ্যাত স্থানগুলোর বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে, চলমান দাবানলে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুসহ প্রায় ১০০ কোটি প্রাণী হতাহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!