ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরীয় প্রতিরক্ষা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২১ এপ্রিল ২০২০
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সিরীয় প্রতিরক্ষা বাহিনী
সিরিয়ার আকাশে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দৃশ্য

ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। দেশটির কেন্দ্রীয় প্রদেশ হোমসের প্রাচীন শহর পালিমারে এ হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের অনেকগুলো ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছে পালিমারের বিমান প্রতিরক্ষা ইউনিট।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হোমসের ‘টি ৪’ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। অতীতেও এ ঘাঁটিতে কয়েক দফা হামলা করেছে দেশটি।

বৈরুতভিত্তিক আল মায়েদিন টিভি চ্যানেল জানায়, সোমবার পালিমারের ১৫০ কিলোমিটার পশ্চিমে স্থানীয় সময় রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়। পালিমারের উত্তরাঞ্চলীয় বিমান বন্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলেও জানানো হয়।

এর আগে গত মাসেও একই প্রদেশে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ছোঁড়া অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় সিরীয় বাহিনী।

সূত্র- পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!