[ শিক্ষা ]
অনার্সে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু ১৯ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ১৯ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে।
যে সব প্রার্থী মেধা তালিকায় স্থান পাননি কিংবা পেয়েও ভর্তি হননি অথবা ভর্তি হয়ে পরবর্তীতে বাতিল করেছেন সে সব প্রার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম রোববার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!