অনলাইনে জরুরি সেবা চালু করেছে জেনিথ ও প্রগতি ইন্সুরেন্স
করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। এই সময়ে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিমা পলিসি বিক্রি এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে অনলাইন সেবা জোরদার করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।
জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের সুবিধার্থে বিমা প্রিমিয়াম ক্যালকুলেটর, বীমা পরিকল্প, কর্মকর্তা ও কর্মীদের ব্যবসার তথ্য এবং পলিসি তথ্যের সুবিধা নিয়ে ২০১৯ সালের জানুয়ারিতে মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে একজন গ্রাহক প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ঢুকে সহজেই তার বিমা সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রিমিয়াম ক্যালকুলেটর, বিমা পরিকল্প এবং বিভিন্ন পলিসি তথ্য সংযোজন করা হয়েছে ওয়েবসাইটে। এছাড়াও যেকোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং বিকাশ ও রকেটের মাধ্যমে বিমার প্রিমিয়াম জমা দিতে পারবেন গ্রাহক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের জরুরি বিমা সেবা দেয়ার জন্য নতুন করে ই-মেইল এবং মোবাইল সেবা যুক্ত করা হয়েছে। যেকোনো বিমা গ্রাহক কোম্পানির নির্ধারিত ই-মেইল ও মোবাইল নম্বরে যোগাযোগ করে বিমা সুবিধা সম্পর্কে অবহিত হতে পারবেন।
জরুরি বিমা সেবার জন্য জেনিথ ইসলামী লাইফের আইটি বিভাগের প্রধান খান আবু রুশদের সঙ্গে [email protected] ই-মেইলে অথবা ০১৭৩০ ০৫২৭৭৭ এই মোবাইল নম্বরে এবং ম্যানেজার (আইটি) জুয়েল মুন্সীর সঙ্গে [email protected] ই-মেইলে অথবা ০১৭৭৭ ৭৭৬৭৪০ নম্বরে যোগাযোগ করতে হবে। কোম্পানির অফিসার (অর্থ ও হিসাব, গ্রেড-১) মো. হাফিজুল ইসলামের সঙ্গে [email protected] অথবা ০১৭৪০ ০০২০২৮ নম্বরে এবং জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমানের সঙ্গে [email protected] ই-মেইলে অথবা ০১৭৭৭ ৭৭৬৭৮৯ এই মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, সব সময়ই মানসম্পন্ন গ্রাহক সেবায় গুরুত্ব দিয়ে আসছি আমরা। এই সেবা সহজলভ্য ও গতিশীল করতে অনলাইন সেবা চালু করা হয়েছে। করোনা পরিস্থিতিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে ই-মেইল এবং মোবাইল সেবা যুক্ত করেছি। বিমা গ্রাহক অথবা পলিসি কিনতে ইচ্ছুক যে কেউ এ সেবা নিতে পারবেন।
এদিকে গ্রাহকদের জরুরি সেবা নিশ্চিত করতে অনলাইনে বিমা সেবা চালু করেছে প্রগতি ইন্স্যুরেন্স। নির্ধারিত তিনজন কর্মকর্তার সঙ্গে ই-মেইলে যোগাযোগ করে গ্রাহকরা ঘরে বসেই বিমা সেবা নিতে পারবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জরুরি বিমা সেবা গ্রহণের জন্য প্রগতি ইন্স্যুরেন্সের এলিফ্যান্ড রোড শাখার প্রধান ও কোম্পানির ডিএমডি শরীফ মুস্তবা’র সঙ্গে [email protected] এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে তার ০১৮১৯ ২৩৮১৯৮ ও ০১৫৩৬ ১৭৫২৬১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করেও সেবা নেয়া যাবে। কোম্পানির শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মামুনুল হাসানের ই-মেইল [email protected] এবং ০১৭১১ ৮১৬৮০৬ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও প্রগতি ইন্স্যুরেন্সের আইটি প্রধান মো. আবু সুফিয়ান আখন্দের সঙ্গে [email protected] এই ই-মেইল এবং ০১৯১১ ০০৩৮১০ ও ০১৭৯৭ ২৬০৪৪১ মোবাইল নম্বরে যোগাযোগ করে বীমা সেবা গ্রহণ করা যাবে।
প্রগতি ইন্স্যুরেন্সের আইটি প্রধান আবু সুফিয়ান আকন্দ বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার আগামী ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় গ্রাহকদের সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইনে বিমা সেবা চালু করা হয়েছে।