ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৮, ২২ ডিসেম্বর ২০১৯
৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি কাল
ফাইল ছবি

সারাদেশে আগামীকাল সোমবার থেকে ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি জানায়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে পেঁয়াজের দাম ১০ টাকা কমানো হয়েছে। এর আগে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করা হয়।

এদিকে গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার পর খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। 

প্রাথমিকভাবে এ কার্যক্রম ঢাকায় হলেও পরবর্তীতে সারাদেশে শুরু হয়। শুরুতে চাহিদা অনুযায়ী ২ কেজি করে পেঁয়াজ দেয়া হয়। পরে সরবরাহ কমে যাওয়ায় ১ কেজি করে দেয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!