ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

২২ বছর লকডাউনে, কাজলের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার অজয়ের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৯ মে ২০২০
২২ বছর লকডাউনে, কাজলের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার অজয়ের
অজয় দেবগণ এবং কাজল

কাজল ও অজয় দেবগণ। বলিউডের অন্যতম ‘লাভিং জোড়ি’ বলা হয় তাদের। ২০ বছর ধরে একসঙ্গে পথ চলছেন দেবগণ দম্পতি। এত বছরেও এতটুকু ফিকে হয়নি তাদের সম্পর্কের রসায়ন। নিজেদের ইমেজেও কোরো রকম আঁচ লাগতে দেননি তারা। 

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। ছবির নাম ভূমিকায় রয়েছেন অজয়। আর তানাজির স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে কাজলকে। বহু বছর পর ফের জুটি বেঁধে তারা অভিনয় করেছেন বড় পর্দায়। তাদের জুটির ম্যাজিকও পছন্দ করেছেন দর্শকরা। 

অজয় দেবগণের শেয়ার করা ছবি

এদিকে নিজেদের একটি পুরনো সাদা-কালো ছবি শেয়ার করেছেন অজয়, আর তাতে মশকরা করে লিখেছেন একটি ক্যাপশনও। এই লকডাউনের বাজারে সকলেই গৃহবন্দি। বন্ধ দোকানপাট, শপিং মল, যানবাহন এমনকী ফিল্ম ইন্ডাস্ট্রিও। তাই ঘরে বসে নিজেদের হতাশা কাটাতে নানা পন্থা অবলম্বন করছেন সেলিব্রেটিরা। অজয়ও কম যান না। কাজলের সঙ্গে মিষ্টি রোম্যান্সের ছবি শেয়ার করে অজয় লিখেছেন, মনে হচ্ছে ২২ বছর ধরে আমরা দু’জন লকডাউনে রয়েছি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!