ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ২১ নভেম্বর ২০১৯
হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার দুপুরে সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, ড্রাইভার বাজার এলাকার আজিজ এন্টারপ্রাইজে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ময়দা বিক্রি, মূল্য তালিকা না রাখায় পাঁচ হাজার টাকা ও পুরানবাজারে জয় দূর্গা মিষ্টান্ন ভাণ্ডারে নোংরা পরিবেশ থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এ অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে সহযোগীতা করে। এছাড়াও বেকারিসহ আরো প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!