[ দেশজুড়ে ]
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
প্রতীকী ছবি
নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার রাতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীকে আটক করেছে পুলিশ।
আটক বাবলু কামার ওই উপজেলার হাটুরিয়া গ্রামের সদর উদ্দিনের ছেলে বাবলু।
নিহত অরুণা বেগম একই উপজেলার মির্জাপুর বাদুল্লা পাড়ার করিম হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, ২০ বছর আগে বাবলুর সঙ্গে অরুণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে ছিলো। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমাতে যান। রাত সাড়ে তিনটায় বাবলু তার শ্বশুরকে ডেকে বলেন অরুণা মারা গেছেন।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান, অরুণাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার বাবা অভিযোগ করেছেন। পরে অভিযুক্ত বাবলু কামারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!