ইরানি তেলবাহী ট্যাঙ্কারে জোড়া ক্ষেপনাস্ত্র হামলা
ইরানের রাষ্ট্রিয় মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি’র (এনআইওসি) একটি তেল ট্যাঙ্কারে জোড়া ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
শুক্রবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার কাছে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রিয় সংবাদমাধ্যম ইরনা।
তারা জানায়, হামলার শিকার ট্যাঙ্কারটি জেদ্দা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে লোহিত সাগরে অবস্থান করছিলো। বিস্ফোরণের ঘটনায় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাঙ্কারটি ফুটো হয়ে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ছে।
.png)
বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, ট্যাঙ্কারটিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
অপরদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ ন্যুর নিউজ এজেন্সি বলছে, হামলার ঘটনায় তেল ট্যাঙ্কারের ক্র সদস্যরা সবাই নিরাপদেই আছেন।
গত ১৪ সেপ্টেম্বর সৌদির দু'টি তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দায় স্বীকার করলেও প্রথম থেকে ইরানকেই দায়ী করে আসছে সৌদি এবং যুক্তরাষ্ট্র।
যদিও ওই হামলার দায় পুরোপুরি অস্বীকার করে আসছে তেহরান। ওই হামলার পর থেকেই সৌদি এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। দুই তেলক্ষেত্রে হামলার ঘটনায় সৌদির তেল উৎপাদন কমে গেছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
সূত্র : সিএনএন