[ আইন-আদালত ]
সাবেক ডিআইজি বজলুর রশিদের জামিন আবেদন খারিজ
বজলুর রশিদ। ফাইল ছবি
দুর্নীতির মামলায় কারা অধিদফতর থেকে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ভিডিও কনফারেন্সে বজলুর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেসবাউল ইসলাম আসিফ। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গত ৬ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারা অধিদফতর থেকে বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত বছরের ২০ অক্টোবর সেগুনবাগিচা এলাকা থেকে ঘুষ লেনদেনের অভিযোগে বজলুর রহমানকে গ্রেফতার করে দুদক।
অভিযোগ থেকে জানা যায়, বজলুর রহমানের বিরুদ্ধে ৩ কোটি ৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এ ২৭(১) ধারায় দুদকের উপপরিচালক সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!